তাইওয়ানে ৯ মিনিটে ৫ বার ভূমিকম্প

নিউজ ডেস্ক: মাত্র ৯ মিনিটের ব্যবধানে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে পাঁচটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা ‘ফোকাস তাইওয়ান’ এ তথ্য দিয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকাল ৫টা ৮ মিনিট থেকে ৫টা ১৭ মিনিটের মধ্যে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

ফোকাস তাইওয়ান এক্স-এ পোস্ট করেছে, বিকাল ৫ টা ০৮ মিনিট থেকে ৫ টা ১৭ এর মধ্যে ৯ মিনিটের মধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে পাঁচটি আঘাত হানে।

সবচেয়ে শক্তিশালীটি ছিল ৫ দশমিক ৭ মাত্রার। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এসব ভূমিকম্প ছিল পূবাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনকেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের প্রাণ যায়। এরপর থেকে তাইওয়ানে কয়েকশ আফটারশক হয়েছে।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।

ভূমিকম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *