তারেক রহমানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটান মেজিস্ট্র্যাট আদালতে। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান মেজিস্ট্র্যাট সত্যব্রত সিকদার।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটান মেজিস্ট্র্যাট সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি দায়ের করার কথা জানান মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

মামলা দায়েরের পর বাদী এবি সিদ্দিকী জানান, “২৭ ডিসেম্বর আসামীরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করতে মিরপুর এক নম্বর সেকশনের মুক্তি প্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে বাসার ঠিকানা চান। এসময় তারা বলে যান, খালেদা জিয়াসহ বিএনপি নেতা-কর্মীদের সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়া হবে।”

মামলার এজাহারে বলা হয়, এরা (আসামীরা) সবাই তারেক রহমানের গুণ্ডা বাহিনী। তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য।

মামলার অন্য আসামীরা হলেন, বিএনপি’র ঢাকা মহানগর (উত্তর) কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল সোহেল, জামাত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন. মো. মজিবুর রহমান শেকু ও আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *