২৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, তুরস্ক): তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৫ ব্যক্তিকে নিয়ে যাত্রা করা একটি অভিবাসী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় কোস্ট গার্ড তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু করেছে।
শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কোস্টগার্ড সতর্ক বার্তা পাওয়ার পর নিখোঁজ নৌকাটি অনুসন্ধান করে। নৌকাটি বৃহস্পতিবার উপকূল থেকে ২০০ কিলোমিটার (১৬০ মাইল) দূরবর্তী অবকাশ যাপন শহর কাছে এসে ডুবে গেছে।
তাৎক্ষণিকভাবে অভিবাসীদের জাতীয়তা সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রধানত গ্রিস হয়ে আসা অবৈধ অভিবাসীরা সাধারণত সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে পৌঁছানোর জন্য তুরস্ককে প্রবেশ দ্বার হিসেবে ব্যবহার করে থাকে।
অনেকে চোরাকারবারিদের উপর নির্ভর করে বিপজ্জনকভাবে উপচে পড়া নৌকা ভ্রমণে তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
নৌকাডুবি/এসকেএম















