তুরস্কে বাস দুর্ঘটনায় ব্যাপক হতাহত

১১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, তুরস্ক): তুরস্কে অবৈধ অভিবাসী বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।

রোববার তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর: ডেইলি সাবাহ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে বাসটি যাওয়ার পথে হঠাৎ আগুন লেগে যায়।

খবর পেয়ে তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য তুরস্ক ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুকাল ধরে। বেশীরভাগ অভিবাসী সাগরপথে জীবনঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ করে। আবার অনেক সময় মিনিবাস ও ট্রাকে করেও উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপ প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম