১১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে থাইল্যান্ড। দক্ষিণএশিয়ার দেশটিতে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর বাংলাদেশসহ তিন দেশের লোকদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল ব্যাংকক। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নেপালের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
সোমবার থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানায়।
নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত জানান, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনও ভিসা অনুমোদন এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।
করোনা ভাইরাস/এসকেএম















