দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): তালেবান যোদ্ধাদের রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছাড়ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজ দেশ ছেড়ে তিনি পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তান যাচ্ছেন। ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।

আফগানিস্তানের রাজধানী কাবুল চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। পাশাপাশি রাজধানীতে ঢুকতেও শুরু করে তারা। এই পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ আলোচনা শুরু হয়েছে তালেবান ও গনি সরকারের মধ্যে।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *