দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। খবর: দ্য গার্ডিয়ান।

তিনি বলেন, রোববার ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, গণভোটের মাধ্যমে ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল দখর করে নেয় রাশিয়া। যদিও এই অঞ্চলের ওপর এখনও তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রোববার জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৩০ সেনা হারিয়েছে রাশিয়া।

দেশটির দাবি, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ২১ জানুয়ারি পর্যন্ত ৬ হাজার ১৮১টি ট্যাংক, ১১ হাজার ৪৬৬টি সাঁজোয়া যুদ্ধযান, ১১ হাজার ৮৬২টি যানবাহন ও জ্বালানি ট্যাংক, ৮ হাজার ৮৭৫টি আর্টিলারি সিস্টেম এবং ৯৬৮টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম হারিয়েছে ইউক্রেন।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *