নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি

নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‍্যালি করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রোববার দুপুর ২টার পরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করে দলটি। র‍্যালি শেষ হবে মালিবাগে। এর আগে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে এটিই বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।

ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুনের সাথে জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালিতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা।

এর আগে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। র‍্যালি ঘিরে নয়াপল্টনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *