৮ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।
শুক্রবার আন্তর্জাতিক দাতব্য ডক্টরস উইদাউট বর্ডার্স-এর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ পর্যন্ত ৩৫ জনের লাশ ওই হাসপাতালে এসেছে। এছাড়াও পঞ্চাশজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা।
ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাদের হাসপাতালে ১৫ জনের লাশ নিয়ে আসা হয়েছে।
তালেবানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, আজ কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকায় একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে।
বোমা বিস্ফোরণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply