নিউইয়র্কে কারফিউর মেয়াদ বাড়লো

নিউইয়র্ক মহানগরীতে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রজুড়ে চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকালে সহিংসতা ও লুটপাটের কারণে কারফিউ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও কারফিউ বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন। তবে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন দেখছেন না বলে মনে করছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবির পাশাপাশি বিক্ষোভ হওয়া অন্যান্য এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের সাথেও তার ভিন্নমত রয়েছে।

ডি ব্লাসিও গণমাধ্যমকে বলেছেন, আগামী রোববার পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫টা নাগাদ কারফিউ বলবৎ থাকবে। ম্যানহাটনের কিছু নামীদামী দোকানে সোমবার দাঙ্গাকারীরা লটুপাট চালালে রাত ১১টা থেকে কারফিউ জারি করা হয়।

এ ধরনেরই একটি দোকানের কাছেই ট্রাম্পের নিউইয়র্কের বাড়ি। মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্ট দুই দুইবার ট্যুইট করে স্থানীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও ব্লাসিও বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩৬ হাজার সদস্যই এই অস্থিরতা ঠেকাতে সক্ষম।

ন্যাশনাল গার্ড মোতায়েন বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দ্রুতই পদক্ষেপ নেবো।

এদিকে, নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কওমো জানিয়েছেন, ন্যাশনাল গার্ড প্রস্তুত রয়েছে। তিনি অভিযোগ করেছেন, নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং গভর্নর ব্লাসিও লুটপাট বন্ধে কোন কাজ করছেন না।

উল্লেখ্য, ২৫ মে শেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর খবর দাবানলের মত ছড়িয়ে যায় সবখানে। এরপরই শুরু হয় বিক্ষোভ। টানা ৪ দিনের বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। গত দুই দিন ধরে বিক্ষোভের পাশাপাশি চলছে দাঙ্গা, ভাংচুর ও লুটপাট। বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশ পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *