আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল। প্রধান বিরোধী দলের সাথে জোট করে তিনি সরকারপ্রধান হচ্ছেন বলে আজ রোববার জানান দেশটির কর্মকর্তারা।
গত মাসে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হচ্ছে।
নেপালের হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন প্রচণ্ড নামে পরিচিত পুষ্পকমল দহল। জোটের সাথে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।
নেপালে ক্ষমতায় আসতে যাওয়া নতুন জোটের দলগুলোর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে পুষ্পকমল দাহালের দলের সাধারণ সম্পাদক দেব গুরুং রয়টার্সকে বলেন, এটাই সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রণালয় বণ্টন করা নিয়ে এখনও কাজ বাকি। শিগগিরই এসব কাজ শেষ হবে।
এর আগে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার গঠনে গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
নেপাল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply