২৮ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত নতুন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট) চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পার্লামেন্টে বিল পেশ করেছেন।
সরকারি ওয়েবসাইট দুমায় দেয়া এক বার্তায় বলা হয়, ২০২১ সালের ২৬ জানুয়ারি রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। নিম্ন কক্ষে পেশ করা এ বিলে একটি ব্যাখ্যামূলক মন্তব্য যুক্ত করে দিতে বলা হয়েছে। খবর: এএফপি।
এতে বলা হয়, উভয়পক্ষ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।
স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট) অনুযায়ী, দুই দেশ এক হাজার ৫৫০টির বেশি পরমাণু অস্ত্র রাখতে পারে না। ৫ ফেব্রুয়ারি এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্টার্ট ওয়ান চুক্তি হয় ১৯৯১ সালে, যেটি কার্যকর হয় আরও তিন বছর পর। ওবামা প্রশাসনের সময় নিউ স্টার্ট চুক্তি সই করে দুই দেশ। এতে বলা হয়, দুই দেশের পরমাণু স্থাপনা ১৫৫০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যান্য বিধ্বংসী অস্ত্রও সীমিত থাকবে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জন কিরবি বলেন, ‘এই চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ালে দুই দেশই উপকৃত হবে। তখন পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানো হবে না। আমেরিকার ঝুঁকিও কমবে।
রাশিয়া/এসকেএম
















Leave a Reply