পাকিস্তানের বজ্রপাতে নিহত ১০

নিউজ ডেস্ক: পাকিস্তানের পূবাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন জন।

উদ্ধারকর্মীদের বরাতে এ খবর নিশ্চিত করেছে সিনহুয়া।

রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টিপাতের সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রপাত হয়।

খবরে বলা হয়, বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেয়া হয়েছে। প্রদেশজুড়ে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রোববার সকালে ট্যুইট বার্তায় জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পাকিস্তান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ