আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বাসের সাথে একটি কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে সংঘর্ষের পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: ডন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানান, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী ছিল।
দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সাথে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply