আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাথে আফগানিস্তানের কান্দাহার প্রদেশকে সংযুক্ত করা চামান সীমান্ত ক্রসিংয়ে রোববার গোলাগুলির ঘটনায় এক সেনাসদস্যসহ দুই দেশের সাতজন নিহত হয়েছেন।
প্রদেশে চামান সীমান্ত ক্রসিংয়ের ওপার থেকে আফগান সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের বেসামরিক জনগণের ওপর নির্বিচারে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর। খবর: রয়টার্স।
এতে ছয় বেসামরিক নিহত ও ১৭ জন আহত হলে পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেন বলে জানান পাকিস্তান সেনাবাহিনী।
খবরে জানা যায়, সীমান্তে আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে একটি নতুন চেকপোস্ট তৈরির সময় পাকিস্তানি বাহিনী নির্মাণকাজ বন্ধ রাখতে বললে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।
চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাথে আফগানিস্তানের কান্দাহার প্রদেশকে সংযুক্ত করেছে।
কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানিয়েছেন, পাকিস্তানি হামলায় এক আফগান সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বেসামরিক।
কান্দাহার প্রদেশের কর্মকর্তা নূর আহমদ জানিয়েছেন, দুপক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উভয়পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় চামান স্থলবন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল, বৈঠকের পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply