১১ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): অবশেষে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর আইনপ্রণেতারা। এছাড়া আজকের জাতীয় পরিষদের অধিবেশনও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সোমবার জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে দলের সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। খবর: জিয়ো নিউজ উর্দু।
তিনি বলেন, পিটিআই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের কোনও সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নেবে না।
ওই বৈঠকেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে আসেন তিনি।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ রোববার এক টুইটবার্তায় জানিয়েছে।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply