পিছু হটল ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টের ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরাইলি বাহিনীকে আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে হিজবুল্লাহ। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এ দাবি করেছে।

এর একদিন আগেই (বুধবার) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৮ জন ইসরাইলি সৈন্য নিহত হয়।

বুধবার রাতে ইসরাইল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে। যা গত এক বছরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা।

এ ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেয়া এক শোক বার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়। তবে ওদের উদ্দেশ্য সফল হবে না। কারণ আমরা একসাথে দাঁড়াব এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসাথে জয়ী হব।

এদিকে হিজবুল্লাহ বলেছে, বুধবার তারা লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর সাথে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরাইলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্ত শহর মারাউন আল-রাসের কাছে তিনটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে।

এছাড়াও তারা ইসরাইলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে, তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে। যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের ওপর ইসরাইলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করেছে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পৌরসভায় একটি বিমান হামলা চালিয়ে ১৫ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

২০০৬ সালে ইসরাইলের সাতে শেষ যুদ্ধের সময় লেবাননের এই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এছাড়াও লেবাননের দক্ষিণের আরও ২৫টি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশও দিয়েছে ইসরাইল।

যুদ্ধ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *