২৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩।
শুক্রবার সকালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।
রাজধানী ম্যানিলার বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ ঘটনায় নগরবাসীর বড় দিনের ছুটির আনন্দ বিঘ্নিত হয়।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর এখন পযন্ত পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭ টা ৪৩ মিনিটে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে লুজনের প্রধান দ্বীপের বাতাঙ্গাস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।
পুলিশ প্রধান কার্লো কাসারেসের উদ্ধতি দিয়ে এএফপির খবরে বলা হয়, ম্যানিলার প্রায় ৯০ কিলোমিটার দূরের এবং ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের উপকূলীয় কালাতাগান নগরীর লোকজন ভূমিকম্পে ছিল উৎকণ্ঠিত। তবে এখন তারা অনেকটা স্বাভাবিক।
কাসারেস বলেন, ভূমিকম্পের কারণে চার্চ সেবা বন্ধ করে দেয়া হয়। তবে জনগণের মধ্যে এখন আর উৎকণ্ঠা দেখা যাচ্ছে না।
তিনি আরও জানান, ভূমিকম্পে ওই এলাকায় কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন/এসকেএম
















Leave a Reply