ফিলিস্তিনি অভিনেত্রীকে গ্রেফতার করেছে ইসরাইল

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে ফিলিস্থিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ।

মিডেল ইস্ট আই-এর খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে।

ইসরাইলি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এলহাদি তার একাধিক মন্তব্যে ‘সন্ত্রাসবাদের প্রতি উস্কানি ও সমর্থন দিয়েছেন’।

অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে তিনি হাস্যকর ইমোজির সাথে ক্যাপশনে একজন বয়স্ক ইসরাইলি বন্দীর সাথে হামাস যোদ্ধার একটি ছবি শেয়ার করেছেন।

অন্যটিতে তিনি গাজাকে ঘিরে ইসরাইলের সীমান্তবেড়া লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করে বলেছেন, চলো, বার্লিন স্টাইলে অগ্রসর হই।

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরাইলি হামলায় গাজায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় গাজায় ১৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *