ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১১ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): এক দিন পর ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে সুনামির কোনও ঝুঁকি না থাকায় কোনও সতর্কতা জারি করা হয়নি।

রোববার দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। খবর: রয়টার্স।

ভূমিকম্পে দেশটির কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি।

জানা যায়, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে।

এর আগে, শনিবারও ইন্দোনেশিয়ায় অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।

এদিকে, পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছে। এতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *