ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের নয়া কমিটি

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে শামসুল ইসলাম সভাপতি ও নয়ন মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। ২০২০-২১ সালের জন্য দুই বছর মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে।

ক্লাবের সদস্যের স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছেরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার আগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী। যুগ্ম-আহবায়ক মোহাম্মদ জাকির হোসেইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে জ্যেষ্ঠ সাংবাদিক ফ্রান্স বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক নওয়াজ খান, প্যারিস বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির।

সভার দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী কমিটি ঘোষণা করেন। ফ্রান্স দর্পণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি শামসুল ইসলাম কে সভাপতি, এনটিভি ফ্রান্স ব্যুরো চীফ নয়ন মামুনকে সাধারণ সম্পাদক, জিটিভি প্যারিস প্রতিনিধি মিজানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি রেজাউল করিমকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

এছাড়া সুরমা মেইল পত্রিকার সম্পাদক আজিজুর রহমানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, ফ্রান্স দর্পনের বার্তা সম্পাদক নজমুল কবিরকে সহ-সভাপতি, প্রভাতের ডাক পত্রিকার প্রতিনিধি জাকির হোসেইন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল ও ইন্টারন্যাশনাল টেলিভিশনের প্রতিনিধি সেলিম চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ইউরো বাংলা ২৪-এর বার্তা সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মাছুম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সোহেল  দপ্তর সম্পাদক, টিবিএন২৪-এর প্রতিনিধি মাজহারুল ইসলাম  ক্রীড়া সম্পাদক, দৈনিক সফল বার্তার প্রতিনিধি গোলাম মোস্তফা  সমাজসেবা সম্পাদক, সাপ্তাহিক কালধারার প্রতিনিধি মোহাম্মদ মাহমুদুল হাসান  সাংস্কৃতিক সম্পাদক, নবকণ্ঠের প্রতিনিধি জামিল আবেদ আন্তর্জাতিক সম্পাদক, ইউরো বাংলা টেলিভিশনের প্রতিনিধি ও ফ্রান্স বাংলা নিউজ ডট কম-এর সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন  প্রচার সম্পাদক নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসাবে নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী, ওমর ফারুক ও মাসিক মুকুল এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আজিজ কে নির্বাচিত করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক ইউরো বার্তা সম্পাদক ফারুক নওয়াজ খান, ইউরো বার্তা নির্বাহী সম্পাদক নিয়াজুদ্দিন চৌধুরী হীরা ও যমুনা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি আবু তাহিরকে নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *