আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল আহমদ। বয়স ৩৫ বছর। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ এবং এর পাকিস্তানি চালককে আটক করেছে।

শুক্রবার ২৮ নভেম্বর রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। পাঁচ বছর ধরে তিনি আরব আমিরাতে বসবাস করছিলেন। সেখানে ক্লিক ডেলিভারি সার্ভিস নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত রুবেলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। তার বাবার নাম মনফর আলী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে বাংলাদেশে থাকেন।

রুবেলের একজন সহকর্মী জানান, রুবেল ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মুরুর রোডের আল বাতিন পুরাতন বিমানবন্দর এলাকায় ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন। এসময় পাকিস্তানি ড্রাইভার চালিত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি পিছন থেকে রুবেল ও অন্য একজন মিশরীয় বাইকারের মোটরসাইকেলে ধাক্কা দেয়। মিশরীয় বাইকার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রুবেলকে হাসপাতালে নেয়া হয়। ১০ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার রাতে রুবেল মারা যান।

আরও পড়ুন:

তামিম শো’তে টাইগারদের সিরিজ জয়

কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রুবেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষ হলে মরদেহ দেশে পাঠানো হবে।

প্রবাসে মৃত্যু/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *