০৪ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জন-নিরাপত্তা কর্তৃপক্ষ বিষটি নিশ্চিত করেছেন।
কর্তপক্ষ জানায়, নীতিমালা লঙ্ঘন করে মহাসড়কের উল্টো পাশ দিয়ে পণ্যবাহী ট্রাকটি যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















