বাড়ি ফিরছেন মাহাথির মোহাম্মদ

৪ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা।

শুক্রবার এক বিবৃতিতে মাহাথিরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। মাহাথির আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে বাইপাস সার্জারি করতে হয়েছিল।

গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিজিওথেরাপি ও চিকিৎসার জন্য আজ বিকেলে তাকে আবারও হাসপাতালে যেতে হয়। তবে বাড়িতে ফেরার অনুমতি মিললেও আপাতত দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি সেরে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ নন। ওই ভিডিওতে তাকে খুবই ধীরে ধীরে হাঁটতে দেখা যায়।

মাহাথির মোহাম্মদ/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ