বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। তারা গাজীপুর সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলার সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাস্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একই অভিযোগে বেশ কিছু নেতাকে বহিষ্কার করেছে দলটি।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ