বিএনপি’র প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

১৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি’র বৈঠক প্রসঙ্গে বুধবার দুপুরে সচিবালয়ে তিনি এমন আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়। বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিদেশি বিভিন্ন সংস্থার কাছে তাদের দৌড়-ঝাঁপ। কিন্তু এদেশের মালিক হচ্ছে দেশের জনগণ, তারাই ক্ষমতার মালিক, তারাই প্রতিনিধি নির্বাচন করবেন। এদেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না।

আরও পড়ুন: ইউক্রেনে প্রবেশ করল আটটি জাহাজ

ডক্টর হাছান বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোও সমীচীন নয়। কিন্তু তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার সামিল। আমি বিএনপিকে অনুরোধ জানাবো বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। সেটি-ই বরং বিএনপির জন্য মঙ্গলজনক হবে।

তথ্যমন্ত্রী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ