বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *