বিমানের চাকা ফেটে সিলেট বিমানবন্দরের রানওয়ে বন্ধ

নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ৬০২ ফ্লাইটটি উড্ডয়নের আগে চাকা ফেটে গেছে। এতে রানওয়ে চলার অনুপযোগী হয়ে পড়েছে। তবে এতে কোনও যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে চাকা বদল করে ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইটটি ফিরে যেতে পারেনি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সরিয়ে নেয়া হলে সেটি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের নামিয়ে চাকা পরিবর্তনের কাজ করা হচ্ছে।

বিমান দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *