বিয়ের ধারাবাহিকতা রাখছেন রেলমন্ত্রী

১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ধারা অব্যাহত রাখছেন বর্তমান মন্ত্রী নূরুল ইসলাম সুজন। এবার তিনিও বিয়ের সানাই বাজানোর ক্ষণ গুনছেন। ৬৫ বছর বয়েসি রেলমন্ত্রী শিগগিরই নিঃসঙ্গ জীবনের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার মন্ত্রী জানিয়েছেন, বিয়ের ব্যাপারটি কিছুদূর এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।

২০১৮ সালের ডিসেম্বরে মারা যান নূরুল ইসলাম সুজনের স্ত্রী নীলুফার জাহান। তাদের তিন সন্তানের সবাই বিবাহিত। যে যার সংসার নিয়ে ব্যস্ত। তাই নিঃসঙ্গতা কাটাতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের রেরমন্ত্রী মুজিবুল হক। তিনিও মন্ত্রী থাকা অবস্থায় ৬৭ বছর বয়সে বিয়ে করেন। তবে হনুফা আক্তার রিক্তা মুজিবুল হকের প্রথম স্ত্রী।

বিয়ে/টিটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *