বুকার পুরস্কার পেলেন শ্রীলংকার শেহান করুনাতিলকা

আন্তর্জাতিক ডেস্ক: এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন শ্রীলংকার লেখক শেহান করুনাতিলাকা। অতিপ্রাকৃত গল্প নিয়ে লেখা ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমিদা’-এর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

ব্রিটেনের কুইন কনসর্ট ক্যামিলা শ্রীলংকার এই লেখকের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়ার পর গর্বিত বলে মন্তব্য করেছেন শেহান করুনাতিলকা।

শ্রীলংকার গৃহযুদ্ধ–পরবর্তী প্রেক্ষাপট নিয়ে লেখা শেহান করুনাতিলকার উপন্যাসটি। কেন্দ্রীয় চরিত্র মৃত একজন আলোকচিত্রী। যুদ্ধের ভয়াবহতা আর হতাহতের সংখ্যা নিয়ে যখন বিতর্ক চলছিল, সে সময় এক আলোকচিত্রীকে ঘিরে এগিয়ে চলে বইয়ের কাহিনি।

যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেয়া হয় বুকার পুরস্কার। এ পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। সংক্ষিপ্ত তালিকায় থাকা মনোনীত বাকি পাঁচ লেখককেও দেয়া হয় আড়াই হাজার পাউন্ড করে।

বুকার পুরস্কার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ