বৃষ্টির জল
রাহাত মামুন
চলে গেছে তৃষ্ণায় কাতর
হাজারো পাখি
তোমার উঠান ছেড়ে
ভালোবাসার জল না পেয়ে,
বেলা ফুরিয়ে গেলো
তবু আসোনি সারাটাদিন,
কষ্টের তীব্রতা মুখ বন্ধ
করে সহ্য করেছে
কাঠফাটা রোদের ভীড় ঠেলে।
অবুঝ জীবনগুলোর
একটু একটু করে
জমানো প্রেমে
উষ্ণতা জমে জমে
শুকিয়ে গেছে
আর ইচ্ছেগুলো গাইছে
বেসুরো স্বরলিপিতে,
যাও যদি কখনো ঘর ছেড়ে
তবে কিছু বৃষ্টির জল
রেখে যেও তোমার
ভালোবাসার
জানালাতে…
আরও পড়ুন: ফিরে যাচ্ছি : কাজী তামান্না
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply