২৪ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে শরণার্থীবোঝাই চারটি নৌকা ডুবে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন।
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান।
তিউনিসিয়ার কোস্টগার্ড কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল আলি আয়ারি গণমাধ্যমকে জানান, ডুবে যাওয়া নৌকাগুলো থেকে ৯৮ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি শরণার্থীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালে অন্তত ১৫ হাজার শরণার্থী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছান। ২০২০ সালের চেয়ে ৯৫ হাজারের বেশি শরণার্থী ইতালি পাড়ি জমিয়েছে গত বছর।
নৌকাডুবি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply