১৬ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে তিন বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি বানজার ওয়াংসিয়ানে আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূবাঞ্চলে। এর গভীরতা ছিল ১৯ কিলোমিটার। ভূমিকম্পে বেশি ক্ষতি হয়েছিল দ্বীপটির পূবদিকের কারাঙ্কাসেম ও বাংলি জেলার।
ভূমিকম্পের কারণে দ্বীপটির অনেকে আতঙ্কে রাস্তায় নেমে আসেন। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। এতে অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্প/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply