ভূমিধসে প্রাণহানি

১১ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি সোনার খনিতে ভূমিধসে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয় জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন।

মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জতি এ কথা জানায়। খবর: সিনহুয়া।

জতি জানান, রোববার দুপুর থেকে সোমবার ভোর অবধি সোলোক সেলাটন জেলায় ভারী বৃষ্টিপাতের পরে এই ঘটনা ঘটে।

তিনি বলেন, স্থানীয় উদ্ধারকারী দল নিহতদের লাশ উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন।

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-তত্ত্ববিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে, আগামী তিন দিন সুমাত্রা, জাভা, কালিমনটান, সালভেসি ও পাপুয়ার মূল দ্বীপপুঞ্জসহ ইন্দোনেশিয়ার বেশ ক’টি প্রদেশে বন্যা হতে পারে।

ইন্দোনেশিয়া/এসকেএম