ভ্যাকসিন না নিলে জেল

২২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ফিলিপাইন): ফিলিপাইনে করোনা ভাইরাস টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ হুশিয়ারি দেন তিনি।

দুতের্তে বলেন, আপনাকেই বেছে নিতে হবে, হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাব।

আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেয়া লোকজনের সংখ্যা অনেক কম। ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না, তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।

দেশটিতে এ পর্যন্ত ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৩ হাজার।

এর আগে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ফিলিপাইন/এসকেএম