মদিনায় বাস-ট্রাক সংঘর্ষ

২৬ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): সৌদি আরবের মদিনায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

শুক্রবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৪৫ যাত্রী ছিল। মদিনার আল-উতামাহ নগরীর অদূরে আল হিজরাহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র খালেদ আল সেহাইল জানান, এ দুর্ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে ২০টি অ্যাম্বুলেন্স চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্রের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স ডাকা হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *