মধ্যরাতে চীনে শক্তিশালী ভূমিকম্প

৮ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় প্রদেশটির মেনইউয়ান কাউন্টিতে ওই ভূমিকম্প আঘাত হানে। খবর: সিনহুয়ার।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পের ফলে বেশ কিছু ঘরবাড়ির জানালার জানালার কাঁচ ভেঙে গেছে। ভয়ে অনেকেই মধ্যরাতে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। কয়েকশত উদ্ধার কর্মী এলাকাটিতে অভিযান চালাচ্ছে।

ভূমিকম্প/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *