২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে।
সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছে। খবর: রয়টার্স।
স্থানীয়রা জানান, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে এ হামলা চালায়। তারা ঘটনাস্থলেই এসেই মসজিদে নামাজীদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়।
হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে।
নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি নাইজেরিয়া একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।
বন্দুক হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply