মারা গেছেন সুডোকুর জনক

১৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ক্যানসারে আক্রান্ত হয়ে জাপানি ব্রেনটিজার গেম সুডোকুর জনক মাকি কাজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স বয়স হয়েছিল ৬৯ বছর।

জাপানি এই খেলাটির প্রকাশক সংস্থা একটি টুইট করে মাকি কাজির মৃত্যুর কথা জানায়। খবর: বিবিসি।

টুইটে সংস্থাটি জানায়, দীর্ঘদিন তিনি ক্যানসারের মতো মরণব্যাধির সাথে লড়াই করছিলেন। ধাঁধার খেলার অনুরাগীদের কথা মাথায় রেখে মাকি কাজির স্মরণসভা করবে সুডোকুর প্রকাশক সংস্থা।

১৮ শতকে সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলার সংখ্যা নির্ভর ক্রসওয়ার্ড গেমটি সামনে আনেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধাঁধার খেলার কিছুটা আধুনিকীকরণ করা হলেও মানুষের কাছে জাপানি সুডোকু জনপ্রিয় করে তোলেন মাকি কাজি। সুডোকু জনপ্রিয়তা পায় খবরের কাগজ ও ম্যাগাজিনের মাধ্যমে।

মাকি একটি জাপানি সংবাদমাধ্যমে বলেছিলেন, সুডোকু গুপ্তধনের সন্ধানের মতো নেশা ধরিয়ে দেয়। সুডোকু সমাধান করা মানুষের মধ্যে চিন্তা ও বুদ্ধির বিকাশ এগিয়ে নিয়ে যাবে।

মাকি কাজি/এসকেএম