মার্কিনী স্থাপনায় রকেট হামলা

৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরাক): ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা হয়েছে।

ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বাগদাদের ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টারে শনিবার রাতে ওই রকেট হামলা হয় বলে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো টুইটার পোস্টে জানান।

তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে স্থানীয় সময় শনিবার রাত সোয়া বারোটার দিকে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোঁড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছে পড়ে তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন সেনা মুখপাত্র বলেন, এ ধরনের হামলায় ইরাকে জাতীয় সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়।

ইরাক/এসকেএম