২৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলতে পারছেন।
মঙ্গলবার মাহাথির মোহাম্মদের মুখপাত্র সুফি ইউসুফ আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন।
ইউসুফ জানান, গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহাথিরের মৃত্যুর গুজব ওঠে। তবে স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার চিকিৎসকদের বরাত দিয়ে দিয়ে জানিয়েছে, এটি ভিত্তিহীন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ এবং সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের জুলাই থেকে একটানা ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তিনি ফের প্রধানমন্ত্রী হয়ে ২০২০ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
মাহাথির মোহাম্মদ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply