মিয়ানমারে চলছে বিক্ষোভ

১০ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে পঞ্চম দিনের মতো সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সামরিক শাসনের বিরুদ্ধে বুধবার ফের রাজপথে নেমেছেন দেশটির হাজার হাজার মানুষ।

এদিকে রাজধানী নেপিদোতে মঙ্গলবার বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এক নারি। বর্তমানে তার অবস্থা অশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর: বিবিসি।

বিক্ষোভ ঠেকাতে পুলিশ আরও বেশি শক্তি প্রয়োগের পর থেকেই বেশ কিছু গুরুতর ঘটনার কথা জানা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হলেও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে আটক করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *