২৯ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারে দুইটি বিমান ঘাঁটিতে রকেট হাললা চালিয়েছে অজ্ঞাত হামলাকরীরা। তবে হামলায় কোনও প্রাণহানি ঘটেনি।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর: রয়টার্স।
দেশটির কেন্দ্রীয় শহর মাগওয়ের কাছে একটি বিমান ঘাঁটিতে প্রথম চারটি রেকট হামলা হয়েছে। এছাড়া তিনটি রকেট এসে পদেড়ছে আর একটি সড়কে। এতে একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর ঘাঁটির বাইরে সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পরবর্তীতে মেইকটিলায় দেশের একটি প্রধান বিমানঘাঁটিতে পাঁচটি রকেট বিস্ফোরণ ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলচে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে তিন মাস ধরে চলছে অস্থিরতা। এ অস্থিরতার মধ্যেই এসব হামলার খবর সামনে এসেছে।
মিয়ানমার/এসকেএম















