২৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুলতান সালাউদ্দিনকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যদের মধ্যে মামুন হাসাসকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদমর্যাদায় কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম ও গোলাম মাওলা শাহীন এবং সাংগঠনিক সম্পাদক পদে ইসহাক সরকারকে মনোনীত করা হয়।
এর আগে যুবদলের বিলুপ্ত কমিটিতে সুলতান সালাউদ্দিন সাধারণ সম্পাদক, মোনায়েম মুন্না সহ-সভাপতি পদে ছিলেন।
যুবদল/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply