১৩ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলঙ্কা): শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বিদেশে অবস্থান করায় তাকে এ দায়িত্ব দেয়া হয়।
বুধবার পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দেন। খবর এএফপি’র।
হাজার হাজার বিক্ষোভকারী উভয়ের পদত্যাগ দাবি করছে। এমন পরিস্থিতিতে স্পিকার মাহিন্দ যাপা অ্যাবেওয়ারদানা সংক্ষিপ্ত বিবৃতি দেন। তাতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট রাজাপাকশে আমাকে জানিয়েছেন, দেশে অনুপস্থিত থাকায় তিনি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।’
স্পিকারের এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়।
আরও পড়ুন: ২১০০ সাল নাগাদ ব-দ্বীপ পরিকল্পনা
এর আগে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে মালদ্বীপে পালিয়ে গেছেন বলে বিশ্ব মিডিয়া প্রচার করে। প্রেসিডেন্ট দেশ ছাড়ার কয়েক ঘন্টা পর সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।
শ্রীলঙ্কা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply