১৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশকে গড়ে তুলতে চান। সরকার শুধুমাত্র স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে না। সরকার সেজন্য ২০৩০ সাল, ২০৪১ সাল নাগাদ পরিকল্পনাসহ ২১০০ সাল নাগাদ ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
তিনি বলেন, ২০৫০ সাল নাগাদ দেশে লোকসংখ্যা দাঁড়াবে ১৯ কোটির মতো। তবে ২১০০ সাল নাগাদ দেশে লোকসংখ্যা কমে ১৫ কোটির কাছাকাছিতে দাঁড়াবে… এমনটিই বলছে পরিসংখ্যান। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের নিত্যসঙ্গী। সেই বাস্তবতার নিরিখে যদি এখন থেকে পরিকল্পনা না থাকে তাহলে দেশকে সমৃদ্ধিশালী করলেও সেটি টেকসই করা কঠিন হয়ে দাঁড়াবে। সেই কারণেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
বইটির ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য তিনি ডিএফপিকে অনুরোধ জানান।
আরএ পড়ুন: মানুষের আর্থিক সামর্থ্য বেড়েছে
তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন বইটি প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশকে টেকসইভাবে উন্নতির দিকে এগিয়ে নিতে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দূরদর্শিতার পরিচায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ।
ডিএফপি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply