২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আজ রাতেই ঢাকা এসে পৌঁছুবে। টিকা নিয়ে রাতে তিনটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে এ তথ্য। অধিদপ্তরের সহকারি পরিচালক ডাক্তার শাহরিয়ার সাজ্জাদ জানিয়েছেন, চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছুবে। এরপর রাত সোয়া ১১টা ও সোয়া ১টায় আরও দুইটি ফ্লাইটে টিকা পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: টিকার আওতায় এসেছেন কোটি মানুষ
উল্লেখ্য, গত ১২ মে সিনোফার্মের ৫ লাখ টিকা দেশে আসে। সেগুলো চীন সরকার উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছিল।
সিনোফার্মের টিকা/আরএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply