রিয়াদে হঠাৎ বিস্ফোরণ

২৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। কোনও কোনও বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে এতে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: আল জাজিরা।

ইয়েমেন যুদ্ধে ২০১৫ সালে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি রিয়াদের।

গত শনিবার ইয়েমেন সরকারের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, রিয়াদ অভিমুখে আসতে থাকা একটি বিস্ফোরক প্রতিহত করা হয়েছে। তবে হুথি বিদ্রোহীদের দাবি, এর সাথে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানায়, শনিবারের ঘটনার পর কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

 সৌদি আরব/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *