৬ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কাতার সরকার নিজ দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে। রমজান মাসকে সামনে রেখে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ট্যুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, রমজান মাস উপলক্ষ্যে নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য ৬৮০টি পণ্যের দাম কমানো হয়েছে। বার্তায় এসব পণ্যের তালিকাও দেয়া হয়।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৫ এপ্রিল থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হবে শেষ রোজা পর্যন্ত।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চাল, পাস্তা, চিনি, মুরগি, মিল্ক অয়েল, মধু, মাখনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রি সুলভে কেনা যাবে।
বার্তায় জানানো হয়, তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা যাচাই করতে পুরো রমজান মাসজুড়েই চলবে বাজার মনিটরিং।
কাতারে পণ্যমূল্য/এএমএম/কিউটি
















Leave a Reply