লেবাননে চার হামাস নেতাকে গুলি করে হত্যা

১৩ ডিসেম্বর ২০২১ (আর্ন্তাতিক ডেস্ক): লেবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলিতে চার হামাস নেতা নিহত হয়েছেন।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে। খবর: আনাদোলু।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সদস্যরা ওই বুর্জ শেমালি শরণার্থী শিবিরে হামলায় জড়িত বলে অভিযোগ করেছে হামাস।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ফাতাহ বা লেবানন সরকার কোনও বিবৃতি বা বক্তব্য দেয়নি।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *